সাংবাদিক নাদিম হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবীতে শ্রীবরদীতে মানববন্ধন

উল্লেখ্য, গত বুধবার রাতে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে ইউপি চেয়ারম্যান বাবুর নেতৃত্বে গুরুতর আহত করে দূর্বৃত্তরা। পরদিন বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দ্রুত ফাঁসির দাবীতে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদীর কর্মরত সাংবাদিকদের আয়োজনে সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের চার রাস্তা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুলের সভাপতিত্বে ও দৈনিক সংবাদের প্রতিনিধি ফেরদৌস আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সামাজিক সংগঠন লোকাল বয়েজ এর প্রতিষ্ঠাতা পরিচালক এ, জেড রুমান, দৈনিক বাংলাদেশ সামাচার প্রতিনিধি আহসানুজ্জামান ফিরোজ, মাই টিভির শেরপুর জেলা প্রতিনিধি তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, ডেইলি ইন্ডাষ্টি জেলা প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি তাসলিম কবির বাবু, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি রমেস সরকার, দৈনিক উর্মি বাংলার নির্বাহী সম্পাদক উতপল মহন্ত, দৈনিক মাটি ও মানুষ পত্রিকার প্রতিনিধি সুমি মহন্ত, দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি আবু সাইদ দিনার, সামাজিক সংগঠন শিক্ষার আলোর প্রতিষ্ঠাতা পরিচালক সাজিদ হাসান শান্ত ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি সোহানুর রহমান সোহাগ প্রমূখ। মানববন্ধনে বক্তারা সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের দ্রুত ফাঁসির দাবী জানান।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি