জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে শ্রীবরদীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় র‌্যালি

 

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে পরবর্তীতে ছাত্র-জনতার একদফা আন্দোলনে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয় থেকে ওই বিজয় র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিএনপি ও সহযোগি সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। ওইসময় তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আমাদের দলকে সুসংগঠিত করতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাতে হবে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক আবু রায়হান রূপন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফজলুল হক চৌধুরী প্রমুখ।

এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আনিসুর রহমান খোকন, উপজেলা কৃষকদলের আহবায়ক আবু হারিছ বাচ্চু, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এখলাছুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ ১০টি ইউনিয়ন, পৌরসভার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি