শ্রীবরদীতে অসুস্থ যুবদল নেতা হারুনের শয্যা পাশে সাবেক এমপি রুবেল

 

হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ শ্রীবরদী পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা হারুন অর রশিদের শয্যা পাশে শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

২৯ শে জুন রবিবার দুপুরে অসুস্থ যুবদল নেতা হারুনকে দেখতে শেরপুর আধুনিক সদর হাসপাতালে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহমুদুল হক রুবেল।
এসময় তিনি অসুস্থ হারুনের শারীরিক খোঁজ খবর, উন্নত চিকিৎসার পরামর্শ,সুস্থতা কামনা ও ডাক্তারের নির্দেশনা অনুযায়ী চলাফেরা করার জন্য পরামর্শ প্রদান করেন।
এসময় শ্রীবরদী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, শেরপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা এডভোকেট রেজুয়ান উল্লাহ, শ্রীবরদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান রিপন, উপজেলা শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক
জাহাঙ্গীর আলম, তরুন সমাজকর্মী মনির, যুবদল নেতা উজ্জলসহ বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অসুস্থ হারুনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২৮ শে জুন শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয় যুবদল নেতা হারুন প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তাকে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ডাক্তারের পরামর্শ রাতেই তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি