শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা অর্থদন্ড 

 

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর : শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভেজাল বিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৮০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ প্রদান করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মোহাম্মদ নাহিদুল ইসলাম।জানা গেছে,মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মোহাম্মদ নাহিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ নিয়ে স্থানীয় ঝগড়ারচর বাজারে ভেজাল বিরোধী অভিযানে নামেন। এসময়  ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী মরিচের গুড়ার সাথে রং মিশিয়ে ভেজাল মরিচের গুড়া প্রস্তুতের জন্য একটি প্রতিষ্ঠানকে  ১০হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের জন্য একটি রেস্টুরেন্টকে ৫০হাজার টাকা এবং ভেজাল ঘন চিনি ও রং মেশানোর জন্য একটি বেকারীকে ২০হাজার টাকা সহ  তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মোহাম্মদ নাহিদুল ইসলাম এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসকে জাবেদ আহম্মেদ স্যারের নির্দেশে ও পরামর্শে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি