শ্রীবরদীতে জামায়াতে যোগদান করলেন ছাত্রদল নেতা

শেরপুরের শ্রীবরদীতে আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়েত ইসলামিতে যোগদান করেছেন। শুক্রবার (১৮এপ্রিল) রাতে শ্রীবরদী পৌর এলাকার বাহার বাজারে পৌর জামায়েত ইসলামীর এক সাধারণ সভায় শেরপুর জেলা জামায়াতের আমির  মাওলানা হাফিজুর রহমানের কাছে জামায়াতের সমর্থন ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন। এসময় আব্দুল মুন্নাফকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।

জামায়াতে যোগদানের আগে আব্দুল মুন্নাফ শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

জামায়াতে যোগদান প্রসঙ্গে আব্দুল মুন্নাফ জানান, দীর্ঘদিন বিএনপি’র ছাত্র সংগঠন ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত থেকে ছাত্রদলের রাজনীতি করেছি। জামায়াতের নীতি ও আদর্শ আমার কাছে ভালো লাগায় আমি জামায়েতে যোগদান করেছি।

এসময় শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ  মাওলানা মো. আঃ রহমান, শ্রীবরদী উপজেলা আমির মো. আজহারুল ইসলাম মিষ্টার, উপজেলা যুব বিভাগের সভাপতি আমির হামজা মিষ্টার, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. জাকির হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা মো. তাহেরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মুফতি মোশারফ হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি মো.  শাহজাহান কবির, পৌর যুব বিভাগের সেক্রেটারি মো. মনিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি