শ্রীবরদীতে মরহুম নজরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মরহুম নজরুল ইসলামের অকাল মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল শনিবার দুপুর শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে সমিতির নিজস্ব কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মরহুম নজরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, ঘোনাপাড়া কাদির পীর দরগাহ জামে মসজিদের খতিব মাওলানা মো: হামিদুল্লাহ।

স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, উক্ত সমিতির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, সমিতির উপদেষ্টা মো: আনোয়ার হোসেন, সদস্য মো: শাহজাহান আলী, আব্দুল কাদির, ডা. মনিরুজ্জামান সহ আরো অনেকে।

এসময় উক্ত সমিতির পক্ষ থেকে ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মরহুম নজরুল ইসলামের অকাল মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

পরে উক্ত সমিতির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা মো: আনোয়ার হোসেন, সদস্য মো: শাহজাহান আলী, আব্দুল কাদির, ডা. মনিরুজ্জামান সহ আরো অনেকে। সমিতির সভাপতি মরহুম নজরুল ইসলামের মৃত্যুর কারণে সমিতির কার্যক্রম পরিচালনা করার জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মরহুম নজরুল ইসলামের বড় ছেলে মাহফুজুর রহমান মিঠুকে প্রস্তাব করেন সমিতির সদস্য আব্দুল কাদির ও ডা. মনিরুজ্জামান। এসময় সর্ব সম্মতিক্রমে মাহফুজুর রহমান মিঠুকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে চলমান কমিটির পূর্ণমেয়াদ পর্যন্ত দায়িত্ব অর্পন করা হয়।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল বৃহস্পতিবার ঘোনাপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম তার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।

 

 

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি