শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ৩ কেবিন

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে  আনুষ্ঠানিকভাবে ৩ টি কেবিনের কার্যক্রম শুরু  করা হয়েছে।  নতুন ভবন নির্মাণের দীর্ঘ ১৫ বছর পর চালু হলো কেবিন গুলো।

১৭ই এপ্রিল বৃহস্পতিবার সকালে শাপলা, চামেলি ও জুঁই নামক তিনটি কেবিনের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডা: আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম। বুধবার রাতে একজন রোগী ভর্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কেবিনের কার্যক্রম শুরু হয় ।

বৃহস্পতিবার সকালে ফলো আপ করতে হাসপাতালের কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম,  কর্তব্যরত ডাক্তার, নার্স, হাসপাতালের স্টাফরা  কেবিনে ভর্তি থাকা রোগীর সাথে  কুশল বিনিময় ও মিষ্টি বিতরণ করা হয়।  এসময় জরুরি বিভাগের ইনচার্জ মনিরুজ্জামান, নার্স ইনচার্জ বিথী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

২০১০ সালে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন স্থাপিত হলেও দীর্ঘ ১৫ বছর পর কার্যক্রম চালু করা হয় ৩ টি কেবিনের।  সরকারি ভাবে নির্ধারিত কেবিনের  ইউজার ফি প্রতিদিন ২০০ টাকা। রোগী ভর্তি হতে চাইলে অগ্রিম  ৫ দিনের ইউজার ফি জমা দিয়ে কেবিনে ভর্তি থাকা যাবে। ছুটির সময়ে হিসাব করে উদ্বৃত্ত টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

কেবিন ইনচার্জ মাহবুবুর আলম শাহীন ( এমটি ল্যাব)  জানান, শাপলা, চামেলি, জ্ঁই নামক কেবিন ইতিমধ্যেই চালু করা হয়েছে। রোগীরা ইচ্ছা করলেই আমাদের সাথে যোগাযোগ করে সরকার নির্ধারিত ফ্রি দিয়ে সেখানে ভর্তি থাকতে পারবেন।

উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা  ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম জানান, জনবল সংকট থাকার পরও আমরা সীমান্তবর্তী এ উপজেলার রোগীদের চিকিৎসা সেবার কথা ভেবে  ৩ টি কেবিনের কার্যক্রম চালু করেছি। খুব শীঘ্রই ডেন্টাল ইউনিটের জন্য যন্ত্রপাতি কেনা হবে এবং দাঁত উঠানো, স্ক্যালিং, ফিলিং,  ক্যাপিং,

সহ সকল কাজ হবে পাশাপাশি চালু করা হবে অপারেশন থিয়েটার এবং সিজার অপারেশন করা হবে।

 

 

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি