শ্রীবরদীতে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত 

পবিত্র মাহে রমজান ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বুধবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে শ্রীবরদী উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

প্রতিযোগিতায় ৫ টি মাদ্রাসার প্রায় ২ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। ৫ টি মাদ্রাসার শিক্ষকগন বিচারকের দায়িত্ব পালন করেন।

এসময়, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন, শ্রীবরদী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আপেল মাহমুদ, সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন সোহাগ, তন্ময়, সদস্য আশিক নাসির, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক চঞ্চল হাসান, বাপ্পীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা শেষে বিচারকমন্ডলীগন বিজয়ীদের নাম ঘোষণা করলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি