শ্রীবরদীতে র‍্যাবের অভিযানে ১২০পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শ্রীবরদী, প্রতিনিধি শেরপুর:
শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার ভায়াডাংগা তে ১২০পিস ইয়াবাসহ মো. সাজ্জাদ হোসেন নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভায়াডাংগা পাকা রাস্তার পাশ থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত ইয়াবা কারবারি শ্রীবরদী উপজেলার হাঁসধরা গ্রামের জহুরুল হকের ছেলে।

র‍্যাব জানায়, গোপনে সংবাদ পেয়ে জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার রাতে শেরপুর জেলার শ্রীবরদী থানার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া সাকিনস্থ বকশীগঞ্জ টু ভায়াডাংগা পাকা রাস্তার পাশে জনৈক খায়রুল ইসলামের রাইচ মিলের সামনে অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেনকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩৬ হাজার টাকা।

পরবর্তীতে ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে গ্রেফতারকৃত আসামী সাজ্জাদ হোসেনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি