শ্রীবরদীতে অবৈধ করাত কল বন্ধে উচ্ছেদ অভিযান, ৪ করাত কলের যন্ত্রাংশ ও অবৈধ কাঠ জব্দ

 

শ্রীবরদী, প্রতিনিধি শেরপুর:

বন নীতিমালা অমান্য করে সংরক্ষিত বনভূমি হতে ১০ কিলোমিটার এলাকায় মধ্যে করাত কল স্থাপন করে দীর্ঘদিন যাবত অবৈধভাবে করাত কল পরিচালনা করার অভিযোগে ৪ টি করাত কলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

২৭ শে জানুয়ারি( সোমবার )সকালে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি ফরেস্ট রেঞ্জের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

শ্রীবরদী  উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো নাহিদুল হক অবৈধ করাত কল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এসময় শ্রীবরদী উপজেলার ভটপুর এলাকার আনিছ মিয়া, শালমারা এলাকার মানিক মিয়া, রানীশিমুল এলাকার নাজমুল ও তপন মিয়ার মালিকানাধীন চারটি অবৈধ করাত কল উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে করাত কলের বিভিন্ন যন্ত্রাংশ ও অবৈধ  কাঠ জব্দ করা হয়েছে।

ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জের রেন্জ কর্মকর্তা মো সুমন মিয়া জানান, বালিজুরী রেঞ্জাধীন সংরক্ষিত বনভূমি হতে ১০ কিমি এর মধ্যে অবস্থিত চারটি অবৈধ করাতকাল উচ্ছেদ করা হয়েছে।

তাদেরকে বারবার সতর্ক করা হলেও তারা বন বিভাগের নির্দেশ অমান্য করে অবৈধভাবে করাত কল পরিচালনা করে আসছিল।

অবৈধ করাত কলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ ও অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে বন বিভাগের পক্ষ থেকে ৪ টি পৃথক  নিয়মিত মামলা দায়ের করা হবে।

এসময় রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জার আব্দুল করিম, মালাকোচা ফরেস্ট বিট কর্মকর্তা আব্দুর রউফ, কর্ণজোড়া ফরেস্ট বিট কর্মকর্তা রাকিব,

তাওয়াকোচা বিট কর্মকর্তা ইফাত হোসেন, শ্রীবরদী থানার এএসআই সেলিম মিয়া সহ শ্রীবরদী থানা পুলিশ ও বন বিভাগের স্টাফরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি