শ্রীবরদীতে শ্বশুর বাড়িতে মিললো জামাইয়ের ঝুলন্ত মরদেহ

 

শ্রীবরদী সংবাদদাতা:শেরপুরের শ্রীবরদীতে শ্বশুর বাড়ি থেকে হাবিবুল্লাহ (৩৫) নামে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের উত্তর খোশালপুর গ্রামের শ্বশুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হাবিবুল্লাহ একই উপজেলার কাকিলাকুড়া চিথলিয়া গ্রামের শরাফত আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুল্লাহ দীর্ঘদিন থেকে স্ত্রী ও সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছেন। মঙ্গলবার রাতে সে পরিবারের লোকজনের সাথে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। বুধবার ভোরে হাবিবুল্লাহ’র স্ত্রীর বড় ভাই বিল্লাল হোসেন ফজরের নামাজের জন্য অজু করতে টিউবওয়েল পাড়ে গেলে তাকে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তার ডাক-চিৎকারে বাড়ির ও আাশেপাশের লোকজন আসে। পরে তারা হাবিবুল্লাহ’র বাবা ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় যথাযথ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি