বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সবুজের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন শ্রীবরদী সরকারি কলেজ 

 

শ্রীবরদীপ্রতিনিধি:

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বুলেটের গুলিতে  নিহত মেধাবী শিক্ষার্থী   শহীদ সবুজ হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন  শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষকরা।

১২ ই আগস্ট রবিবার বিকালে শ্রীবরদী উপজে লার খড়িয়াকাজির চর ইউনিয়নের রুপার পাড়া গ্রামের সবুজ হাসানের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত শেষে তার বাবা আজহার আলীর  হাতে আর্থিক সহায়তা হিসেবে ১ লক্ষ টাকা তুলে দেন শ্রীবরদী সরকারি  কলেজের  অধ্যক্ষ প্রফেসর এ,কে,এম আলিফ উল্লাহ আহসান।

এসময় শ্রীবরদী সরকারি কলেজের উপাধ্যক্ষ আকরাম হোসাইন, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রিফাত আহমেদ, শেরপুর  প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আর টিভির স্টাফ রিপোর্টার মুগনিউর রহমান মনি, শ্রীবরদী উপজেলা  জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, খড়িয়া কাজীরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল কবির রুপা মেম্বার,  গণমাধ্যম কর্মী মামুন মোল্লা, শিক্ষার্থী সাজিদ হাসান শান্ত, মনিকা আক্তার, ইসমাইল হোসেন, শেখ ফরিদ, আকিদুর সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যম কর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ একেএম আলিফ উল্লাহ আহসান জানান, নিহত সবুজ ওই কলেজ থেকেই এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। সে একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার  অকাল মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। আমরা যেমন একজন মেধাবী শিক্ষার্থীকে হারালাম, ঠিক তার অসহায় পরিবার পরিবারের উপার্জনশীল একমাএ ব্যক্তি সবুজকে হারালেন। আমরা তার শোকাহত অসহায় পরিবারের পাশে আছি এবং থাকবো।

সবুজের বুকের  তাজা রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা পেল। শিক্ষার্থী ইসমাইল হোসেন জানায়, নিহত সবুজ লেখাপড়ার পাশাপাশি  কবিতা লিখতেন এবং খেলাধোলাতেও তিনি সেরা ছিলেন।

তার অকাল মৃত্যু আমরা কোনভাবেই মেনে নিতে পারছি না। সবুজর   হত্যার বিচার দাবি জানাই।

খড়িয়াকাজির চর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আশরাফুল কবির রুপা মেম্বার জানায়, সবুজের মৃত্যুতে তার পুরো পরিবার আজ অসহায়।

মেধাবী শিক্ষার্থী সবুজ লেখাপড়ার পাশাপাশি একটি  ওষুধের দোকানে অবসর সময়ে চাকুরি করে তার পরিবার চলাতেন।

আওয়ামী সন্ত্রাসীদের অবৈধ অস্ত্রের গুলিতে প্রাণ হারাতে  হয় মেধাবী শিক্ষার্থী সবুজকে।

সবুজের রক্তের বিনিময়ে সোনার বাংলাদেশ আজ স্বাধীনতা প্রতিষ্ঠা পেয়েছে।

তিনি আরো বলেন, সবুজ কে গুলি করে কে হত্যা করেছে , তাদের অতি অবিলম্বে চিহ্নিত করে।

বিচারের আওতায় আনার জোর দাবী জানায়।

উল্লেখ্য শ্রীবরদীর রূপার পাড়া গ্রামের আজহার আলীর ছেলে এইচএসসি পরীক্ষার্থী সবুজ হাসান শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ই আগস্ট দূর্বৃত্তদের গুলিতে নিহত হন। স্থানীয়রা সবুজ হত্যার বিচার চেয়েছেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি