শ্রীবরদীতে ফেসবুকে পোস্ট দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

 

শ্রীবরদী প্রতিনিধি শেরপুর:
শেরপুরের শ্রীবরদীতে ফেসবুকে পোস্ট দিয়ে শাকিল (১৯) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। সোমবার রাতে নিজ বাড়ির সামনে আমগাছের ডালে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

শাকিল শেরপুরের শ্রীবরদী সদর ইউনিয়নের দহেরপাড় বাকসাবাইদ এলাকার কলিমউদ্দিনের ছেলে।

আত্মহত্যার আগে শাকিল তাঁর নিজ ফেসবুক আইডিতে লেখেন, ‘আসসালামু আলাইকুম, প্রথমে সবার প্রতি আমি ক্ষমা চাই। আজকের পর হয়তো আমার পরিবার, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর জন্য একটা অনেক বড় স্মৃতি হয়ে থাকব। তারা হয়তো কখনো এই দিনটার কথা ভুলতে পারবে না। আজকের পর তারা আর আমাকে খুজে পাবে না এই পৃথিবী নামক জেলখানায়। সবেমাত্র সফলতার মুখ দেখতে যাচ্ছিলাম আর জীবন এখানেই থেমে গেল। যে পরিবার আমায় এত বছর লালন-পালন করল তাদের জন্য আমি কিছুই করে যেতে পারলাম না তার জন্য আমি লজ্জিত।’

‘আগে জানতাম না যে একটা মানুষ অন্য একটা মানুষকে হারানোর ভয়ে এতটা ছটফট করে। সবার উদ্দেশ্যে আমার একটায় কথা কারও মায়ায় পড়ো না কখনো, জীবন ধ্বংস হয়ে যাবে। আমার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ও এলাকাবাসীর সাথে যদি কখনো খারাপ ব্যবহার করে থাকি তাহলে যদি পারেন ক্ষমা করে দিয়েন। আজকের পর দুনিয়ার বুক থেকে মুছে যাবে চিরতরে আমার নাম। ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ, ভালো থাকুক না হওয়া প্রিয় মানুষ। দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে আমার একটু কষ্ট হচ্ছে না যতটুকু কষ্ট পাচ্ছি তাকে না পাওয়ার জন্য। সবার কাছে আমার একটাই শেষ ইচ্ছে পারলে আমার জন্য একটু দোয়া করবেন।
বিদায় পৃথিবী বিদায় সকলকে।’

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করার জন্য আবেদন করেছিল। এটা যেহেতু আত্মহত্যা তাই মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি