শেরপুরের সীমান্তে ব্যতিক্রমী পিঁপড়ার ডিমের হাট

 

মোঃ আসিফ (শ্রীবরদী) প্রতিনিধি শেরপুর: শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের প্রত্যন্ত গ্রামে বসছে ব্যতিক্রমী পিঁপড়ার ডিমের হাট। এ হাটে বিকেল হবার সাথে সাথে সন্ধ্যা পর্যন্ত চলে পিঁপড়ার ডিম বেচাকেনা।

শেরপুরে জেলার সীমান্তবর্তী তিন উপজেলাসহ পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এবং জামালপুর জেলার বক্সীগঞ্জের গারো পাহাড়ের শাল-গজারি বন এলাকা থেকে আসে ডিম বিক্রেতারা। অসহায় এক শ্রেণির বেকার ও কর্মহীন আদিবাসী-বাঙালি মানুষ এ পেশার সাথে জড়িত থেকে সংসার চালাচ্ছে । তবে সবসময় পাওয়া যায়না এই পিঁপড়ার ডিম, বর্ষার সময় মূলত এক শ্রেণির লাল বড় পিঁপড়া পাহাড় বনাঞ্চলের শাল-গজাড়ি,শেগুন গাছের মগ ডালে পাতা ও গাছের খোড়লের (গর্ত) মধ্যে বাসা তৈরি করে ডিম পেড়ে থাকে। ওই ডিম বড়শিতে সৌখিন মৎস্য শিকারিরা মাছ শিকারের জন্য ব্যবহার করে থাকে তাদের কাছে খুব জনপ্রিয়।

জানা গেছে, শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবরদী ও উপজেলার প্রত্যন্ত বালিজুরী,খিস্টান পাড়া,সহ বেশ কয়েকটি এলাকায থেকে সহগ্রহ করে ,ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া এবং বাঁকাকূড়া গ্রামে বসে ব্যতিক্রমী পিঁপড়ার ডিমের হাট। হাটে বিকেলের মধ্যে বিভিন্ন এলাকা থেকে ডিম সংগ্রহকারীরা এসে জড়ো হয়। পরে সন্ধ্যা নেমে এলেই পাইকাররা এক হাজার টাকা কেজিতে ওই ডিম সংগ্রহকারীদের কাছ থেকে ডিম কিনে নেয়। পরবর্তীতে তারা ওই ডিম শেরপুরসহ ঢাকায় বিক্রি করে থাকে।তবে সকাল থেকে বিকেল পর্যন্ত পাহাড়ি শাল-গজাড়ি বনে এবং আম, জাম, লিচুগাছসহ বিভিন্ন গাছ থেকে বাঁশের আগায় নেট বা জাল দিয়ে এক ধরনের ঠোঙা তৈরি করে ওই ডিম সংগ্রহ করা হয়। সারা দিন ঘুরে ঘুরে ৪০০গ্রাম থেকে সর্বোচ্চ এক কেজি পর্যন্ত ডিম সংগ্রহ করতে পারে কেউ কেউ।

রাংটিয়া পিঁপড়ার ডিমের হাট ছাড়াও পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে স্থানীয় পাইকাররা গিয়ে ডিম সংগ্রহ করে থাকে এবং পরে তা শেরপুরসহ ঢাকায় বিভিন্ন মৎস্যচাষীদের কাছে বিক্রি করে থাকে তারা। পাহাড়ি ওই লাল পিঁপড়া প্রথমে শাল বা গজারি গাছের মগ ডালে তাদের মুখের আঠার মতো লালা দিয়ে দুটি পাতাকে এক করে ঠোঙার আকৃতি তৈরি করে। পরে সেখানে মেয়ে পিঁপড়া বাসা বেঁধে ডিম পাড়ে। এ জাতীয় পিঁপড়া মাটিতেও অনেক সময় ডিম পাড়ে।তবে গাছের পাতার মধ্যে বেশি নিরাপদ মনে করে তারা।

বাকাকূড়া গ্রামের ডিম সংগ্রহকারী আদিবাসী দুমকি সাংমা জানান, আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত পাহাড়-জঙ্গল ঘুরে ডিম সংগ্রহ করি। মোটামুটি ৪০০গ্রাম থেকে এক কেজি পর্যন্ত সংগ্রহ করতে পারি। প্রতি কেজি এক হাজার টাকায় বিক্রি করা যায়। এতে আমার সংসার চলে। একই গ্রামের জামাল মিয়া জানায়, গাছ থেকে এ ডিম পাড়তে আমাদের খুব কষ্ট হয়। এছাড়া সাপ-বিচ্ছু, মৌমাছি আর হাতির
ভয় থাকে। তবুও টাকার জন্য এ কাজ করি।

এ বিষয়ে রাংটিয়া গ্রামের পাইকার অবিনাশ কোচ জানায়, পাহাড়ে এখন কোন কাজ নাই। তাই এই পাহাড়ি এলাকায় আদিবাসী বাঙালি প্রায় দুই শতাধিক অভাবী মানুষএ পেশার সাথে জড়িত। কারণ, প্রায় সকলেরই বিভিন্ন সমিতির ঋণের কিস্তি দিতে হয়। বছরের এই সময়ে পাহাড়ে কোন কাজ না থাকায় বেকার আদিবাসী-বাঙালিরা এ ডিম সংগ্রহ করে থাকে। তবে এ ডিম সংগ্রহ করতে গিয়ে অনেক কষ্ট হয়। সেই সাথে হাতি, সাপ ও মৌমাছির আক্রমণের ঝুঁকিও রয়েছে বলে স্থানীয় গ্রামবাসী এবং ডিম সংগ্রহকারীরা জানায়।

যুগ যুগ ধরে মানুষ জীবিকার তাগিদে নানা রকমের পেশায় যুক্ত হচ্ছে। তবে সরকার থেকে এই পিঁপড়ার ডিম এর চাষ পদ্ধতির প্রশিক্ষণ দেওয়া হলে ঝুঁকি নিয়ে বন-জঙ্গল থেকে ডিম সংগ্রহ করতে হবে না তাদের। বাসায় বসেই এ পিঁপড়ার ডিমের ব্যবসা করতে পারবে। সেই সাথে পাহাড়ি বেকারদের স্বাবলম্বীর পথও সুগম হবে বলে মনে করছে স্থানীয় সচেতন মহল।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি