শ্রীবরদী হাসপাতাল চত্তর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার

মোঃ আসিফ (শ্রীবরদী)প্রতিনিধি শেরপুর:শেরপুরের শ্রীবরদী হাসপাতাল চত্তর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ( ৩ ডিসেম্বর) সকালে হাসপাতালের মহিলা ওয়ার্ডের পাশে পরিত্যক্ত স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনাটি নিয়ে হাতপাতাল চত্তরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, রোববার সকাল ১১ টার সময় শ্রীবরদী হাসপাতালের দ্বি-তলায় মহিলা ওয়ার্ডের নিচের তলার পাশে পরিত্যক্ত স্থানে একটি নবজাতকের লাশ দেখতে পায় হাসপাতালের আরএমও ডা, অমিও জ্যোতি ও স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ সময় লাশের পাশে একটি ভ্যানেটরি ব্যাগ ও একটি টর্চ লাইট ছিল।

এ ব্যাপারে শ্রীবরদী থানার উপ- পুলিশ পরিদর্শক মো, শফিকুর রহমান জানান, হাসপাতালের মহিলা ওয়ার্ডের নিচে পরিত্যক্ত অবস্থায় নবজাতকের লাশটি পাওয়া যায়। কুকুর বা শেয়ালে নবজাতকের মুখে একটি অংশ খেয়েছে। নবজাতক কন্যার লাশের পাশে একটি ভ্যানেটরি ব্যাগ ও একটি গ্যাস লাইট ছিল। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু্ মামলার প্রক্রিয়া চলছে।

শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রাহাত চৌধুরী বলেন, মহিলা ওয়ার্ডে কোনো ডেলিভারি করা হয় না। ডেলিভারী ওয়ার্ড আলাদা। তবে কে বা কারা রাতে এই নবজাতকের লাশ এখানে ফেলে গেছে। এদিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডের পাশে পরিত্যক্ত স্থানে নবজাতকের লাশ দেখতে ভীড় করে উৎসুক লোকজন। এ তাদের মাঝে প্রশ্ন ওঠে কে শিশুর মা?

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি