শ্রীবরদীতে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

 

মোঃ আসিফ (শ্রীবরদী) প্রতিনিধি শেরপুর: নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে শ্রীবরদী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় শ্রীবরদীর আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ঐ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভার শুরুতেই পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ।

গোশাইপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক আমিনুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শবনম আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মা ও শিশু বিষয়ক মেডিকেল অফিসার ডা. সামান্তা ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, কাকিলাকুড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুল হাসান খান, গোশাইপুর ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা তাহমিনা আক্তার সুমি।

সভায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ পরিবার পরিকল্পনা অধিদপ্তর শ্রীবরদীতে কর্মকর্তারা।

উল্লেখ্য, আগামী ০৯-১৪ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ চলবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি