শ্রীবরদীতে অটো চালকদের সাথে পুলিশের সচেতনতা মূলক আলোচনা সভা

 

শেরপুরের শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ অটো চালকদের সাথে সচেতনতা মূলক মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । (১১ই অক্টোবর )বুধবার সকালে পৌর শহরের চৌরাস্তা মোড়ে স্থানীয় অটোচালকদের সাথে
অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারীদের প্রতারণা প্রতিরোধ ও মাদকের কুফল সম্পর্কে উঠান বৈঠকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শ্রীবরদী থানার অফিসার ইনচাজ ওসি মো: কাইয়ুম খান সিদ্দিকী।

এসময় ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, সবাইকে আরো অনেক সচেতন হতে হবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সাবধানে অটো চালালে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাবে চালক ও যাত্রীরা। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে সঙ্ঘবদ্ধ ছিনতাই কারীচক্র অটো ছিনতাই করছে বলে আমরা অবগত আছি। তাই ছিনতাইকারী ও মলম পার্টির প্রতারণা প্রতিরোধে সচেতন হতে হবে সবাইকে। রাতের বেলায় দূরবর্তী যাত্রাকালে অপরিচিত ও সন্দেহ ভাজন কাউকে নিয়ে যাত্রা করা যাবেনা কারন অর্থের চেয়ে মানুষের জীবন হচ্ছে অনেক মূল্যবান। কোথাও কোন আপত্তিকর ঘটনা ঘটলে তিনি থানা পুলিশকে অবগত করতে অনুরোধ করেন। মাদকের বিরোদ্ধে তিনি বলেন, মাদকের সাথে কোন আপস নেই। যেখানেই মাদক সেখানেই চলবে মাদক বিরোধী অভিযান।কাউকেই ছাড় দেওয়া হবেনা। উঠান বৈঠকে থানার এসআই আরশাউল সহ শতাধিক অটো চালকরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি