শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ এক মাদক কারবারি গ্রেফতার

 

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ১০ অক্টোবর মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার উত্তর খড়িয়া গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মজনু মিয়া (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক কারবারি শেরপুর পৌরসভার মীরগঞ্জ মহল্লার বাসিন্দা জনৈক নাসির উদ্দিনের ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ, এসআই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার বিকেলে শ্রীবরদী উপজেলার উত্তর খড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মো. মজনু মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে প্যান্টের জিপার থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত মাদক কারবারি মো. মজনু মিয়ার বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ১১ অক্টোবর বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি