শ্রীবরদীতে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: এক শিশু নিহত

 

 

শেরপুরের শ্রীবরদীতে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে সানজেনা নামে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। সানজেনা শ্রীবরদী পৌরসভার মধ্যবাজার এলাকার শ্রী দিলীপের মেয়ে। বুধবার সকালে শ্রীবরদী- বকশীগঞ্জ সড়কের শ্রীবরদী উপজেলার পশ্চিম ছনকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে দিলীপ তাঁর স্ত্রী ও শিশুকন্যা সানজেনাকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় শ্রীবরদী থেকে বকশীগঞ্জে যাচ্ছিলেন। এ সময় শ্রীবরদী উপজেলার পশ্চিম ছনকান্দা এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এতে রিকশার চাপ খেয়ে শিশু সানজেনা গুরুতর আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় সানজেনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত করমকরতা(ওসি)কাইয়ুম খান সিদ্দিকী বুধবার সন্ধ্যায় বলেন, হাসপাতাল থেকেই শিশুটির লাশ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি বা মামলা হয়নি।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি