শেরপুরের শ্রীবরদীতে “বিট পুলিশিং সমাবেশ” অনুষ্ঠিত

 

‘‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীবরদী থানা পুলিশের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধের জন্য সচেতনামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) শ্রীবরদী উপজেলার করুয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।

পুলিশ সুপার তার বক্তব্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদকের সাথে কারো কোনভাবে সম্পৃক্ততা থাকবেনা বলে হুশিয়ারি করেন। আর যদি কেউ সম্পৃক্ত হলে তাকে চরম মূল্য দিতে হবে বলে জানান।

তিনি, মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে হয়ে অপমৃত্যু প্রতিরোধে লক্ষ্যে জেলাব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি পিতা-মাতার ভরণপোষণ আইন ও বিভিন্ন সমাজিক সমস্যা নিয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ্য করে বলেন, ‘সামনে শারদীয়া দুর্গাৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন কুচক্রী স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে। এই বিষয়ে জেলা পুলিশ তৎপর এবং সাম্প্রদায়িক অস্থিরতার বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহবান জানান।

পুলিশি সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই বিট পুলিশিং সমাবেশ বলে উল্লেখ করেন। তিনি যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা পুলিশ সুপার এর সরকারি নম্বর অথবা থানার অফিসার ইনচার্জ এর নম্বরে ফোন করে জানানোর আহবান করেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোঃ কাইয়ুম খান সিদ্দিকী’র সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ খান নুন, গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ জলিল, গোশাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান, শেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল কাদির, কুড়িকাহনিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোজাম্মেল হক প্রমুখ।

বিট পুলিশিং সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি