শ্রীবরদীতে নিখোঁজের ১৬ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ১৬ ঘন্টার বেশি সময় পর পুকুর থেকে তাসলিমা খাতুন (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামে (৯) সেপ্টেম্বর শনিবার সকালে এ মরদেহ উদ্ধার করা হয়।

৮ বছরের শিশু তাসলিমা খাতুন চিথলিয়া গ্রামের অটোরিকশা চালক তাজুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, শ্রীবরদীর উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামের তাজুল ইসলামের একমাত্র শিশু সন্তান তাসলিমা খাতুন ৮ সেপ্টেম্বর বিকেল আনুমানিক পাঁচটার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিলো। রাতে অনেক খোঁজাখুজির পর এক পর্যায়ে ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টার সময় তাসলিমার মরদেহ সোহরাব মাস্টারের পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

এঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় শিশুর মরদেহ বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি