শ্রীবরদীতে ছোট ভাইয়ের পরীক্ষা বড় ভাই দেওয়ায় এক বছরের কারাদন্ড

 

 

শেরপুরের শ্রীবরদীতে ছোট ভাইয়ের এইচ.এস.সি (বি এম ) পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন বড় ভাই হৃদয় হাসান রাজু ওরফে( রাজু মিয়া) (২২)।

(৩১ আগস্ট)বৃহস্পতিবার বিকাল চারটায় সময় শ্রীবরদী উপজেলার হালিমা আহসান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ওই ঘটনা ঘটে।

এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একই সঙ্গে তাকে ৫শ টাকা অর্থদন্ড করা হয়।

সাজাপ্রাপ্ত রাজু মিয়া উপজেলার ধাতুয়া আড়ালেকান্দা গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে।

জানা যায়, (৩১আগ্ট) বৃহস্পতিবার বিকালে হালিমা আহসান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের পরীক্ষা চলছিলো। হল নাম্বার এস ১০২ নাম্বার রুমে এসময় শিক্ষার্থী সিরাজুল ইসলাম সাজুর পরিবর্তে পরীক্ষায় অংশ নেয় বড় ভাই হৃদয় হাসন রাজু মিয়া। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ঘটনার সত্যতা পাওয়ায় প্রক্সি দেওয়ার অপরাধে রাজু মিয়াকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার ওই কেন্দ্রের ট্যাগ অফিসার মোশারফ হোসেন, কেন্দ্র সচিব বিথী আক্তার, হল সুপার সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রীবরদী থানা নবাগত অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ওই শিক্ষার্থীকে শেরপুর কোর্টে পাঠানো হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি