শেরপুর সদর থানা আকস্মিক পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম 

শেরপুর সদর থানা আকস্মিক পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম

 

মোনালিসা বেগম পিপিএম-সেবা নবাগত পুলিশ সুপার, শেরপুর মহোদয় আকস্মিকভাবে শেরপুর সদর থানার বিভিন্ন কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন।

 

পরিদর্শন উপলক্ষে সদর থানায় পৌঁছালে সদর থানা পুলিশের পক্ষে থেকে নবাগত পুলিশ সুপার, শেরপুর মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান হয়। পরে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার মহোদয়-কে “গার্ড অব অনার” প্রদান করে।

 

পরে নবাগত পুলিশ সুপার মহোদয় ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সরকারি অস্ত্রগুলি সরেজমিন পরিদর্শন সহ থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।

 

পরিদর্শন শেষে নবাগত পুলিশ সুপার মহোদয় থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

তিনি থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান।

 

তিনি থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

 

পরিদর্শনকালে জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শেরপুর; মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেরপুর; জেলা পুলিশ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজির শেরপুর সদর কোর্ট পরিদর্শন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি:  শেরপুর সদর কোর্ট বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দীক। শনিবার দুপুরে জেলা…

    Share on Social Media

    শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন-শূঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত 

      বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টাসের (হল অব প্রাইড) সম্মেলন কক্ষে ইন্সপেক্টর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি