শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

রহমত, মাগফিরাত, নাজাত ও আত্মশুদ্ধি অনুশীলনের মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মেসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) পুলিশ লাইন্স মেসে জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সকল থানার অফিসার ইনচার্জ-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন।

উল্লেখ্য, রমজানের শুরু থেকে পুলিশ সুপার মহোদয়ের উদ্যোগে পুলিশ লাইন্স মেসের নতুন খাবার মেনু তৈরি পূর্বক মানসম্মত ইফতার ও সেহরি সরবরাহ করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজির শেরপুর সদর কোর্ট পরিদর্শন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি:  শেরপুর সদর কোর্ট বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দীক। শনিবার দুপুরে জেলা…

    Share on Social Media

    শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন-শূঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত 

      বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টাসের (হল অব প্রাইড) সম্মেলন কক্ষে ইন্সপেক্টর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি