শেরপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শিশুদের লেখপড়ায় উৎসাহিত করার লক্ষ্যে মেধাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ কাযর্ক্রমের অংশ হিসেবে শেরপুরে সাপোটিং এন্ড এম্পাওয়ারিং এক্টিভিটি টু রুরাল কমিউনিটি (সার্চ) এর উদ্যোগে ‘শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ’ করা হয়েছে। ৯ আগস্ট বুধবার শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের পলাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ওই ‘শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ’ করা হয়।

ওইসময় সংস্থার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আলমগীর কবির জানান, সমাজের অনেক শিক্ষার্থীই পড়াশোনার খরচের জন্য ঝড়ে পড়ে। ঝড়ে পড়া রোধ করতে আমরা ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের খাতা, কলম, পেন্সিল, জ্যামিতিবক্স, পরীক্ষার হার্ডবোর্ডসহ তাদের প্রয়োজনীয় উপকরণ আমাদের সদস্যদের পোষ্যদের মাঝে বিতরণ করে যাবো। একই সাথে অস্বচ্ছল পরিবার সমূহের ছেলে মেয়েদের লেখাপড়ার আর্থিক সহায়তা প্রদান করা হবে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ শফিউল্লাহ্ বলেন, দরিদ্র মানুষের জীবনমান, শিক্ষা, অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়নের জন্য কাজ করাই আমাদের মুল লক্ষ্য। আমরা সামাজিক সংস্থা হিসেবে দরিদ্র লোকের জীবনমান উন্নত করতে, তাদের উচ্চশিক্ষা এবং পেশাগত প্রশিক্ষণের সুযোগ প্রদান করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশীদার হতে চাই। সংস্থার সাথে সম্পৃক্ত মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের সামাজিক পরিবেশ উন্নয়নে ভুমিকা রাখার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠিত হবে বলে আমরা আশাবাদী।

এসময় প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যদের মধ্যে মো: তোফাজ্জল হোসেন মোঃ শফিকুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি