পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের নিকট ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১২ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ সুপার মহোদয়ের অফিস কক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট ঈদ শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী প্রদান করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





