মিজানুর রহমান মিলন, শেরপুর :
শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।
সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহানের সঞ্চালনায় জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, জেলা টাইলস এন্ড সেনেটারি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ জাহান ইসলাম পরাগ সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শতাধিক এতিম শিশু অংশগ্রহণ করে। পনে দেশ, জাতি ও এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।





