মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

মিজানুর রহমান মিলন, শেরপুর : 

শেরপুর -১ আসনের বিপুল ভোটে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শপথ গ্রহণ শেষে শুক্রবার তার নিজ জেলা শেরপুরে আগমন করে ঐতিহ্যবাহী মাই সাহেবা জামে মসজিদে তিনি জুমার নামাজের খুতবা প্রদান এবং স্বয়ং ইমামতি করেন। একজন জনপ্রতিনিধির সরাসরি ধর্মীয় কার্যাবলীতে এমন অংশগ্রহণ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয়দের দাবি, শেরপুরের ইতিহাসে এই প্রথম কোনো সংসদ সদস্য জুমার নামাজে ইমামতি করলেন। সাধারণত সংসদ সদস্যদের রাজনৈতিক সভা-সমাবেশে দেখা গেলেও মসজিদের মিম্বরে খুতবা দিতে দেখা যায় না। তবে এমপি রাশেদুল ইসলামের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তিনি নিজেই জুমার নামাজের ইমামতি করেন।

তার ইমামতিতে বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায় করেন। নামাজ শেষে অনেকেই তাকে অভিনন্দন জানান এবং ধর্মীয় জ্ঞান ও তেলাওয়াতের প্রশংসা করেন। উপস্থিত মুসল্লিরা জানান, একজন সংসদ সদস্যকে খতিব ও ইমামের ভূমিকায় দেখা তাদের জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার বিষয়।

সব মিলিয়ে শপথের পর নিজ এলাকায় ফিরে এমপির জুমার নামাজে ইমামতি এখন শেরপুরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

      মিজানুর রহমান মিলন, শেরপুর: শেরপুর-১ (সদর) আসনে বিপুল ভোটে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদকে এক বিশাল গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শপথ গ্রহণ শেষে ২০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে…

    Share on Social Media

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

      নিজস্ব প্রতিনিধি: শপথ গ্রহণ শেষে শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন শেরপুর -১ ( সদর) আসনের বিপুল ভোটে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। শুক্রবার দুপুরে জুমার নামাজ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    শেরপুরে ইসলামী চিন্তাবিদ ও উলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত

    শেরপুরে ইসলামী চিন্তাবিদ ও উলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল