শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধি
শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের শিশু সন্তানকে কোলে নিয়ে তার কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ১ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ১১টায় শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা এলাকায় নিহত রেজাউল করিমের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন। এসময় তিনি নিহত রেজাউল করিমের বৃদ্ধ বাবাকে জড়িয়ে ধরে সান্তনা দেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান নিহত রেজাউল করিমের জন্য দোয়া পরিচালনা করেন। কবর জিয়ারতের পর স্থানীয়দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি। এসময় রেজাউল হত্যার চারদিন পেরিয়ে গেলেও কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
কবর জিয়ারতকালে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, শেরপুর শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান রোববার সকাল ১১টায় গোপালখিলা খেলার মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন। কবর জিয়ারত শেষে ফের হেলিকপ্টারযোগে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান।
এদিকে দীর্ঘদিন পর তার শেরপুর সফরকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। জনসভা ঘিরে সকাল থেকেই শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে জমায়েত হন নেতাকর্মীরা।
এদিকে জনসভাকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকে পুলিশ মোতায়েনসহ সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা গুরুত্বপূর্ণ ও উঁচু ভবনে নিরাপত্তা জোরদার করেছেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

      ​শেরপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে শেরপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ…

    Share on Social Media

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    দেবাশীষ সাহা রায়, শেরপুর জেলা প্রতিনিধি শেরপুরে ঈদের জমজমাট বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন সব শ্রেণির মানুষ। ঈদের কেনাকাটায় জেলা শহরের সব বিপণীবিতান ও ফুটপাতের দোকানগুলোয় এখন মানুষের উপচে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট ঈদ উপহার প্রদান করেন শেরপুর পুলিশ সুপার