শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি :
শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার বিকেলে শহরের রঘুনাথ বাজার এলাকার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই সংগঠনের এসব নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন।
বিএনপিতে যোগদান করা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, ফারহান ফুয়াদ তুহিন (প্রধান সমন্বয়ক ও মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখা ), আরাফাত রহমান তালুকদার (সমন্বয়ক ও সিনিয়র সংগঠক বৈষম বিরোধী আন্দোলন শেরপুর জেলা শাখা), নাহিদ আহম্মেদ নিলয় (সমন্বয়ক ও সিনিয়র সংগঠক), মনিবুল ইসলাম (সিনিয়র যুগ্ম সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শেরপুর জেলা শাখা) ও আশিকুর রহমান আশিক ( সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শেরপুর জেলা শাখা )। তাদেরসহ শেরপুর জেলার প্রায় তিন শতাধিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে শেরপুর জেলা বিএনপিতে যোগদান করেন।

সদ্য যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সানসিলা জেবরীন প্রিয়াঙ্কা, শেরপুর থানা বিএনপির আহবায়ক হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল ।

বিএনপিতে সদ্য যোগদানকৃত ফারহান ফুহাদ তুহিন সাংবাদিকদের বলেন, ‘২০২৪ সালের যে আন্দোলনটা ছিল সেটা আমাদের অধিকার আদায়ের আন্দোলন ছিল। ওই সময় আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থাকাকালে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি। তাই আমরা মনে করি নতুন বাংলাদেশ গড়ার আমাদের যে স্বপ্নটা ছিল সেটা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই পারবেন। তাই আজকে আমরা শেরপুর জেলার প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করলাম।’

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি