শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবা হক। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবায়দুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান রিপন, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম হীরা, নির্বাহী সদস্য সুলতান আহম্মেদ ময়না, দেশ টিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদ।
এসময় নবাগত ইউএনও মাহবুবা হক উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
সভায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইফতিসহ শেরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন। ৩৫তম বিসিএস ব্যাচে তিনি প্রশাসন ক্যাডারে নিযুক্ত হন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি