শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের পরিচালনায় শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলায় স্থাপিত বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছ। বৃহস্পতিবার দিনভর এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম ও অত্র কার্যালয়ের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি এবং শেরপুর পুলিশ লাইন্স ও শেরপুর সদর থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন। ভ্রাম্যমাণ আদালতে ৫টি অবৈধ ইটভাটাকে সর্বমোট ১৭ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। বৃহস্পতিবার নিম্নলিখিত ইটভাটাগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা এবং আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।


১। মেসার্স আল আমিন জিগজ্যাগ ব্রিকস-৩, রামকৃষ্ণপুর, শেরপুর সদর, শেরপুর। গৃহীত ব্যবস্থা: ৩,৫০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।
২। মেসার্স আর এইচ অটো ব্রিকস-১, মোবারকপুর, শেরপুর সদর, শেরপুর। গৃহীত ব্যবস্থা: ৩,৫০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।
৩। মেসার্স সাওদা ব্রিকস, মোবারকপুর, শেরপুর সদর, শেরপুর। গৃহীত ব্যবস্থা: ৩,৫০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।
৪। মেসার্স আল আমিন ব্রিকস-২, পূর্বঝিনিয়া, শেরপুর সদর, শেরপুর। গৃহীত ব্যবস্থা: ৩,০০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।
৫। মেসার্স মা ব্রিকস, তেজারকান্দি, ইন্দিলপুর, শ্রীবরদী, শেরপুর। গৃহীত ব্যবস্থা: ৩,৫০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি