শেরপুরে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

 

নিজস্ব  প্রতিনিধি

শেরপুর জেলা সদরের ব্র্যাকের শিক্ষা কর্মসূচির একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে বুধবার (১৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী। অনুষ্ঠান সঞ্চালনায় করেন ব্র্যাক শিক্ষা কর্মসুচীর উপজেলা ব্যবস্থাপক মো: আলফাজ উদ্দীন।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহীদুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি।

সভায় ব্র্যাকের শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্র্যাকের শিক্ষা কর্মসূচীর বিভাগীয় ব্যবস্থাপক আমেনা আক্তার ।

এসময় বাজিতখিলা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাসান খুরম, প্রধান শিক্ষক মো: আক্তারুজ্জামান, মো: গোলাম রব্বানী, শিল্পী রাণী সিংহ ও জয়নাল আবেদীন এবং পাড়া কমিটির সদস্য হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন ।

সভায় অভিজ্ঞতা বিনিময়ে বক্তারা ব্র্যাক শিক্ষা কর্মসূচী গৃহীত কার্যক্রম সমুহের অগ্রযাত্রার পথকে সুগম করার লক্ষে তাদের নানা মতামত প্রকাশ করেন।

ব্র্যাক সুত্র জানায়, কোভিড-১৯ এর আকস্মিক প্রাদুর্ভাবের ফলে বাংলাদেশের সকল স্কুল ১৮ মাসের জন্যে বাধ্যতামুলক বন্ধ করে দেওয়া হয়েছিলো এবং এসময়ে শ্রেনীকক্ষে প্রচলিত সকল শিখন-শিখানো কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই দীর্ঘস্থায়ী বন্ধে, ঝরে পড়ার ঝুকিতে থাকা শিক্ষার্থীরা বড় ধরনের ক্ষতির সম্মখিন হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীর হারও বাড়তে থাকে।

যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচী এর প্রকল্প ইডুকেট দ্যা মোষ্ট ডিসএ্যাডভ্যানটেজ চিলড্রেন ইন বাংলাদেশ (ই.এম.ডি.সি) এর মাধ্যমে সুবিধা বঞ্চিত ঝরে পড়া শিক্ষর্থীদের জন্যে একসেলারেটেড মডেল শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

১০ মাসের এই মডেলের মধ্যে রয়েছে ৪ মাসের একটি ক্যচ আপ কম্পোনেন্ট (ব্রীজ কোর্স), ৬ মাসের নির্দিষ্ট শ্রেনী ভিত্তিক শিক্ষন প্রক্রিয়া, যাহা শিক্ষর্থীদের শিক্ষন ঘটতি পুরন করে পুনরায় আনুষ্ঠানিক স্কুলে ফিরিয়ে আনতে সাহায্য করছে।

বর্তমানে উক্ত প্রকল্পটির চতুর্থ বছর চলছে এবং প্রায় ৪৮৭৫০ জন শিক্ষর্থী ১৯৫০ টি ব্র্যাক স্কুল থেকে এই মডেল শিক্ষা সম্পূর্ণ করেছে এবং আরো ৩০ হাজার শিক্ষর্থী ১ হাজার ২০০ টি ব্র্যাক স্কুলে অধ্যায়নরত আছে। পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পটির শেষে ১ লক্ষ ৪৭ হাজার ৫০০ জন শিক্ষর্থী ৫ হাজার ৯০০ টি এক কক্ষ বিশিষ্ট স্কুল থেকে ১০ মাসের একসেলারেটেড মডেলে শিক্ষা লাভ করবে।

ব্র্যাক শিক্ষা কর্মসূচির ইএমডিসি প্রকল্পের মাধ্যমে একসেলারেটেড এডুকেশন মডেলের মাধ্যমে ঝড়ে পড়া ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পূর্বের শিখন ঘাটতি পূরণ করে পুনরায় আনুষ্ঠানিকভাবে স্কুলে ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি