মহান বিজয় দিবসে ‘Run to Build Sherpur with Rashedul Islam শীর্ষক যুব ম্যারাথন অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিনিধি: মহান বিজয় দিবসে ‘Run to Build Sherpur with Rashedul Islam শীর্ষক যুব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৭ টায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর সদর ও শহর শাখার উদ্যোগে “Run to Build Sherpur with Rashedul Islam” শীর্ষক ম্যারাথনের আয়োজন করা হয়।

এসময় যুব ম্যারাথনে অংশ নেয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর -১ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেরপুর শহরের খোয়ারপাড় মোড় থেকে থানা মোড় পর্যন্ত অনুষ্ঠিত এই ম্যারাথনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাজারো মানুষের উপস্থিতিতে বিজয় দিবসের চেতনাকে নতুনভাবে উদযাপন করা হয়।

পরে থানা মোড়ে সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর -১ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

এসময় তিনি বলেন, “বাংলাদেশের বিজয়ের পূর্ণ কৃতিত্ব আমাদের বীর মুক্তিযোদ্ধা ও এ দেশের আপামর জনগণের।”

তিনি আরো বলেন, “এই বিজয় ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়েই সকল অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।”

দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি কুচক্রী মহল অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তবে সকল বাধা অতিক্রম করে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও শক্তিশালী বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

পরিশেষে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামীর সকল গণতান্ত্রিক আন্দোলন ও কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।

এছাড়া আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম মাসুম প্রমূখ।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি