শেরপুরে বিভাগীয় কমিশনারের সফর: জেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি সোমবার শেরপুর জেলা সফর করেছেন। তাঁর নির্ধারিত সফরসূচি অনুযায়ী সোমবার সকালে সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান যথাক্রমে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও নবাগত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
পরে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করে অপরাধ দমন ও সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় শেরপুর জেলার বিভিন্ন দপ্তরের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী জেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কাজ ও সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

      ​শেরপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে শেরপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ…

    Share on Social Media

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    দেবাশীষ সাহা রায়, শেরপুর জেলা প্রতিনিধি শেরপুরে ঈদের জমজমাট বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন সব শ্রেণির মানুষ। ঈদের কেনাকাটায় জেলা শহরের সব বিপণীবিতান ও ফুটপাতের দোকানগুলোয় এখন মানুষের উপচে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট ঈদ উপহার প্রদান করেন শেরপুর পুলিশ সুপার