শেরপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গ্রিন স্কুল ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে গ্রিন স্কুল ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় শেরপুর কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে গ্রিন স্কুল ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম।

এছাড়াও শেরপুর কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষিকা ইসরাত সুলতানা, পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস সহ অত্র কার্যালয়ের কর্মচারীবৃন্দ এবং শেরপুর কালেক্টরেট স্কুলের শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে দুইটি গ্রুপে প্লাস্টিক দূষণের বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে দুই গ্রুপের ০৬জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গ্রিন স্কুল ক্যাম্পেইনে প্রধান অতিথি সকলকে দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থাগ্রহণসহ পলিথিন/সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জনের আহবান জানান।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    নিজস্ব প্রতিনিধি শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের শিশু সন্তানকে কোলে নিয়ে তার কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ১ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ১১টায় শ্রীবরদী উপজেলার…

    Share on Social Media

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

      নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জনসভায় অংশ নিতে আগামীকাল রবিবার শেরপুর আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। সকাল সাড়ে নয়টা হেলিকপ্টার যোগে শ্রীবরদী উপজেলার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল করিম হত্যা : ৭৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা রেজাউল করিম হত্যা : ৭৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

    শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

    শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা