শেরপুরে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, শেরপুর: 
জাতীয়ভাবে ঘোষিত তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় ভাতশালায় যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন হয়।কার্যক্রমটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি বলেন, “যুবসমাজ দেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। দক্ষতা, উদ্ভাবন এবং সততার মাধ্যমে তরুণরা ভবিষ্যৎ বাংলাদেশকে আরও এগিয়ে নেবে।”

এছাড়া বক্তব্য রাখেন— শেরপুর জেলা পুলিশের প্রতিনিধি শেরপুর সদর সার্কেল সহকারী পুলিশ সুপার নাসরিন আক্তার, এডভোকেট আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, আহ্বায়ক, শেরপুর জেলা বিএনপি, মাওলানা মোঃ হাফিজুর রহমান, শেরপুর জেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নুর ইসলাম, সদস্য সচিব, এনসিপি শেরপুর জেলা শাখা, মাসুদ হাসান বাদল, সাধারণ সম্পাদক, শেরপুর প্রেসক্লাব।

তরুণ উদ্যোক্তা হিসেবে অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন মো. দেলোয়ার হোসেন এবং সানজিদা জেরিন। অনুষ্ঠান পরিচালনা করেন নকলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান। অনুষ্ঠানের স্লোগান ছিল—
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই।”

Share on Social Media
  • Related Posts

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

      ​শেরপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে শেরপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ…

    Share on Social Media

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    দেবাশীষ সাহা রায়, শেরপুর জেলা প্রতিনিধি শেরপুরে ঈদের জমজমাট বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন সব শ্রেণির মানুষ। ঈদের কেনাকাটায় জেলা শহরের সব বিপণীবিতান ও ফুটপাতের দোকানগুলোয় এখন মানুষের উপচে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরের সময়ের সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম রাজুর ঈদ শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    শেরপুরে ঈদের বাজারে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত এখন মানুষ

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট ঈদ উপহার প্রদান করেন শেরপুর পুলিশ সুপার