শেরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক খুন, আহত ২

শেরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. শাহজামাল (৩৫) নামে এক কৃষক খুন ও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর গেড়ামারা গ্রামে হামলার ঘটনা ঘটে।নিহত শাহজামাল ওই গ্রামের চান মিয়ার ছেলে।

আহতেরা হলেন, শাহজামালের ছোট ভাই নূর হোসেন (১৮) ও ছোট বোন জামাই  তরিকুল ইসলাম (২৬)।  তাঁরা জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে চান্দেরনগর গেড়ামারা গ্রামের চান মিয়ার সঙ্গে তাঁর নিকটাত্মীয় মোফাজ্জল হোসেন ও মিয়ার উদ্দিনের বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগে চান মিয়া জমির বিরোধপূর্ণ সীমানায় একটি গাছ লাগান। এর জের ধরে মঙ্গলবার সকাল সাতটার দিকে চান মিয়ার ছেলে শাহজামালের সঙ্গে মোফাজ্জল ও মিয়ার উদ্দিনের বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে মোফাজ্জল ও মিয়ার উদ্দিনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন লোক দা, লাঠি, ফালাসহ দেশীয় অস্ত্র নিয়ে শাহজামালের ওপর হামলা করেন। এতে শাহজামাল গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় শাহজামালকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল রেজা বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহত শাহজামালের মাথা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি