শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: 

সততা, নৈতিকতা এবং মানবিক কর্মতৎপরতার মাধ্যমে শেরপুর জেলার সর্বমহলে সমাদৃত হওয়া জনবান্ধব
পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম কে তাঁর বদলি উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

​শনিবার (২৯ নভেম্বর) বেলা ১০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশে উদ্যোগে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ বিদায়ী পুলিশ সুপারকে দক্ষ, সৎ, কর্মোদ্যমী, চৌকস ও মানবিক গুণাবলী সম্পন্ন একজন পেশাদার কর্মকর্তা হিসেবে বর্ণনা করে তাঁর জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে স্মৃতিচারণ করেন এবং তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবনের সার্বিক সাফল্য কামনা করেন।

পরে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পক্ষান্তরে পুলিশ সুপার তাঁর বিদায়ী ভাষণে সহকর্মীদের জনগণের সেবায় পেশাদারিত্বের সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান। শেরপুরে চাকরি জীবনের বিভিন্ন স্মৃতির কথা উল্লেখ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন, যা অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

​এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার; সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম; মেডিকেল অফিসার ডঃ শিবলী সামিউল তুষার-সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি