শেরপুরের চরাঞ্চলে আনন্দপাঠের শাখা কার্যক্রমের উদ্বোধন

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান আনন্দপাঠের শাখা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার অনুরণ এক্সক্লুসিভ স্কুল প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম মিজান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক মনি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরমোচারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাব্বির আহমেদ খোকন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট নাজির আহমেদ। আরো বক্তব্য দেন প্রধান অতিথি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি, সদর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম মিজান, ইউএন কর্মকর্তা মো. মজিবুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, ইঞ্জিনীয়ার মো. মিনাল শেখ, অনুরণ এক্সক্লুসিভ স্কুলের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, কামারেরচর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান দুলাল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আনন্দপাঠের পরিচালক সাদেকুন নাঈম।

সাদেকুন নাঈম তাঁর বক্তব্যে বলেন, সমাজের বিশিষ্টজন ও সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় আনন্দপাঠ কার্যক্রমটি ১০ বছর যাবত পরিচালিত হচ্ছে। এই মহৎ উদ্যোগ প্রথমে নিজে একা নিলেও পরবর্তীতে ৯ বছর যাবত এতে সার্বিক সহযোগিতা করছেন শেরপুরের মাদার তেরেসা খ্যাত বিশিষ্ট সমাজ সেবক ও শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। তাঁর সঙ্গে সহযোগিতা করছেন জেলা মিল মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম হোসেন ও মানবাধিকার কর্মী তাহমিনা জলি।

সাদেকুন নাঈম আরো বলেন, আজকে চরাঞ্চলের মুন্সিরচর গ্রামে আনন্দপাঠের শাখা উদ্বোধন হলো। এখানে ৪০ জন শিক্ষার্থী বিনা মূল্যে শিশু শ্রেণিতে পড়বে। তাদেরকে বই, খাতা, চক, স্কুল ব্যাগ, স্কুল ড্রেসের কাপড় ও শীতের সময় কম্বল প্রদান করা হবে। এসব মহতি কাজে উপস্থিত সম্মানিত অতিথিরা বিশেষভাবে সহযোগিতা করছেন।

পরে সদর উপজেলার বয়ড়াপরাণপুর গ্রামের সিদ্দিক নার্সারির সৌজন্যে ৪০টি শিশুর হাতে গাছের চারা তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি