শেরপুরে শেখ হাসিনার বিচারের প্রতিবাদে গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মশাল মিছিল

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত শাটডাউনের প্রতি সমর্থন জানিয়ে শেরপুরে ঝটিকা মশাল মিছিল করা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতের কোন এক সময় পৌরসভার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এলাকায় শেরপুর-ময়মনসিংহ সড়কে ওই ঝটিকা মশাল মিছিল করা হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘আতিক ভাইয়ের একশন, ডাইরেক্ট একশন’ স্লোগানসহ অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। মিছিলে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ আতিউর রহমান আতিকের নির্দেশনায় জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, এর আগে তারই নির্দেশনায় সদর উপজেলার ভাতশালা এলাকায় আওয়ামী লীগের লকডাউনের সমর্থনে আরও একটি মশাল মিছিল করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব মিয়াসহ ৮ জনকে গ্রেফতার করেছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি