শেরপুরের চার গ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরের তিন উপজেলার চারটি গ্রামে আজ বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। এসব গ্রাম হলো সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর মধ্যপশ্চিমপাড়া ও উত্তরপাড়া, নকলার চরকৈয়া এবং নালিতাবাড়ীর নন্নী পশ্চিমপাড়া। এ চার গ্রামের প্রায় এক হাজার মানুষ নামাজের জামাতে অংশ নেন।

স্থানীয় ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল আটটা থেকে দশটার মধ্যে এসব গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।সদরের চরখারচর উত্তরপাড়া গ্রামে অনুষ্ঠিত ঈদের নামাজে ইমামতি করেন মাওলানা আনোয়ার হোসেন। আর নকলার চরকৈয়া কাজীবাড়ি আহলে হাদিস জামে মসজিদে অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম মো. সারোয়ার জাহান।

বেতমারী ঘুঘুরাকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ বুধবার সকালে বলেন, চরখারচর উত্তরপাড়া দশানী নদীর পাড়ে ও চরখারচর মধ্যপশ্চিমপাড়া খানকা শরীফে প্রায় ৭০০ মানুষ ঈদের নামাজ আদায় করেন। এসব গ্রামের মানুষ দীর্ঘ ৪৭ বছর যাবৎ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করে আসছেন। তাঁরা ফরিদপুরের সুরেশ্বর পীরের অনুসারী।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি