শেরপুরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ৬ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি: 

শেরপুরে পৃথক অভিযানে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ছয় মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল, ৩৬ বোতল বিদেশী মদ, মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটে শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড খোয়ারপাড় সংলগ্ন মিনহা স্টোরের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় বকশীগঞ্জ থেকে শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি থামিয়ে তল্লাশি চালালে মাদক কারবারি গাজীপুর জেলার মো. সোহেল রানা (৩৫), দিনাজপুর জেলার মোছা. সুমি আক্তার (২৮) ও মোছা. বৃষ্টি আক্তারকে (২৮) আটক করা হয়। তাদের হেফাজত থেকে ১০০ বোতল ফেন্সিডিল, ৪টি মোবাইল ফোন এবং ক্রয়-বিক্রয়ের নগদ ১৯ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

অপরদিকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড গৌরিপুর এলাকায় তাহফিজুল কুরআন মাদ্রাসার সামনে আরেকটি অভিযান চালায় র‌্যাব। এ সময় শেরপুর জেলার মো. রেজাউল মিয়া (৪০), মো জহির মিয়া (৩২) ও মো. মামুন শেখকে (৩৫) আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৬ বোতল বিদেশী মদ, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি