শেরপুরে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুরে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের লতারিয়া ও সন্ন্যাসীরচর গ্রামে স্থানীয় জনগণের সঙ্গে উঠান বৈঠক করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর -১ আসনের এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।

এসময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা, জনগণের চাহিদা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বলেন, “আমরা যদি জনগণের সমর্থনে নির্বাচিত হই, তাহলে ন্যায়-ভিত্তিক সমাজ গঠন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং এলাকার অবকাঠামো উন্নয়নে কাজ করবো।”

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা নায়েবে আমির নুরে আলম সিদ্দিকী,সেক্রেটারি আব্দুস সোবহান,
কর্মপরিষদ সদস্য মাওলানা শেখ ফরিদ,ইউনিয়নের আমির মাওলানা আঃ রশিদ,সেক্রেটারি জয়নাল ,জয়েন্ট সেক্রেটারি খবির উদ্দিন সোহেল ,৯নং ওয়ার্ডের সভাপতি ছানুয়ার হোসেন,সমর্থক তৈয়বুর রহমান প্রমুখ ৷

স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ বৈঠকে উপস্থিত থেকে নিজেদের নানা সমস্যা তুলে ধরেন। বিশেষ করে রাস্তা-ঘাট, কৃষি, বেকারত্ব ও জনসেবামূলক প্রতিষ্ঠান উন্নয়নের দাবি জানান তারা।

এ সময় জামায়াত প্রার্থী জনগণের সহযোগিতা কামনা করে আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক দাড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি