শেরপুরের বাজিতখিলায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স ও মামপট বিতরণ

 

নিজস্ব প্রতিনিধি:

কারো হাতে নতুন টিফিন বক্স আবার কারও হাতে মামপট। মুখে হাসি ও চোখে আনন্দের ঝিলিক। এসব উপহার পেয়ে নতুন উদ্যোমে লেখাপড়া শুরুর প্রত্যয় চোখে-মুখে। এমনই দৃশ্য দেখা গেলো শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ১৮ নং বালিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের পক্ষ থেকে স্কুলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স ও মামপট বিতরণের পর এ দৃশ্য দেখা যায়।

জানা গেছে, শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের অধিকাংশ গ্রামগুলো প্রাথমিক শিক্ষায় পূর্বের চেয়ে অনেকটা পিছিয়ে আছে। কিছু পরিবার আছে যারা তাদের সন্তানদের শিক্ষার প্রতি গুরুত্ব দেন না। পিছিয়ে পড়া এসব শিশুদের বিদ্যালয়মুখী করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন টিফিন বক্স ও মামপট পেয়ে আনন্দ প্রকাশ করে তৃতীয় শ্রেণির এক ছাত্রের ভাষ্য, আমাদেরকে এই প্রথম কেউ টিফিন বক্স উপহার দিলেন। খুব ভালো লাগছে।

আরেকজন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বলেন, আমরা মামপটে পানি নিয়ে প্রতিদিন স্কুলে আসবো। ভালোকরে পড়ালেখা করবো।

এদিকে সন্তানদের মাঝে উপহার বিতরণের ঘটনায় খুশী অভিভাবকরাও। তারা জানান, গ্রামে অনেক পরিবারই দরিদ্র। এই উদ্যোগে তাদের সন্তানদের মাঝে নতুন উদ্যম তৈরি করেছে।

বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মস্তুয়ারা বেগম বলেন, ’এই সহযোগিতা শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে। তাদের আনন্দে আমরাও আনন্দিত।

এসময় সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ বলেন, ‘প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের স্কুলজীবন শুরু হয়। প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতেই আমার এ ক্ষুদ্র প্রয়াস। শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণের এই উদ্যোগ একটি চলমান প্রক্রিয়ার অংশ। ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে এটি বাস্তবায়ন করা হবে।
তিনি আরো বলেন, বাজিতখিলা ইউনিয়নে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধি এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমি নিরলস কাজ করতে সর্বদা প্রস্তুত রয়েছি। ১৮ নং বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এতো সুন্দর খেলার মাঠ থাকলেও খেলাধূলার তেমন কোন সরঞ্জাম নেই। আগামী দিনে ক্রীড়া সামগ্রী বিতরণ করার মাধ্যমে খেলাধূলায় শিশুদের উদ্ভুদ্ধ করা হবে।

এসময় ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ. সামাদ, শেরপুর সদর উপজেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, বাজিতখিলা ইউনিয়ন তাতীদলের আহ্বায়ক নুকুনুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, বাজিতখিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম, জেলা যুবদলের নেতা আলেক মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি