শেরপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি
শেরপুরে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে আনন্দ ও উৎসবমূখর পরিবেশে উদযাপন উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে জেলার পূজা উদযাপন ফন্টের নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার আমিনুল ইসলাম পূজা উদযাপন নির্বিঘ্ন করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। পাশাপাশি পূজা উদযাপন নির্বিঘ্ন করতে ও যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ে উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সকলকে অবহিত করেন।
পুলিশ সুপার পূজা উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি পূজা মন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, রেজিষ্ট্রার ব্যবস্থাকরণ, নৈশপাহারার ব্যবস্থাকরণ, মন্ডপগুলোতে পর্যাপ্ত আলো ও স্ট্যান্ডবাই জেনারেট/চার্জার লাইটের ব্যবস্থা রাখা, পূজামণ্ডপে অগ্নি নির্বাপক যন্ত্র রাখা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব ছড়ালে ফ্যাক্ট চেক করে গুজব প্রতিরোধ আইনগত ব্যবস্থা গ্রহন করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আযান ও নামাজের সময় মাইক বাজানো বন্ধ রাখাসহ যথাসময়ে প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।

এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে পুলিশ সুপার সকলকে আশ্বস্ত করেন।
তিনি জানান, যানজট নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে ও সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

পরবর্তীতে পুলিশ সুপার জেলার সকল পূজামণ্ডপের জন্য উপস্থিত নেতৃবৃন্দের হাতে প্ল্যাকার্ড তুলে দেন। এই প্ল্যাকার্ড থানার ওসি, ডিউটি অফিসারসহ জরুরি প্রয়োজনীয় ফোন নম্বর দেওয়া আছে।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, ডিআইও-১ খন্দকার মোঃ শহীদুল হক, জেলার পাঁচ থানার
অফিসার ইনচার্জ-সহ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্য সচিব সুব্রত চন্দ্র দে প্রমুখ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি