শেরপুরে দুর্নীতিবাজদের ধরতে সাধারণ মানুষের দ্বারে ‘দুদক’ !

বিশেষ প্রতিনিধি:

 

দুর্নীতিবাজদের ধরতে এবং তাদের তথ্য নিতে দুর্নীতি দমন কমিশন বা ‘দুদক’ শেরপুরে প্রকাশ্যে গণ শুনানির আয়োজন করেছে। আগামী ৮ সেপ্টেম্বর সোমবার সকালে শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রকাশ্যে এ গনশুনানির আয়োজন করেছে শেরপুর ও জামালপুর জেলার সমন্বিত দুদক কার্যালয়।

এতে প্রধান অতিথি থাকবেন ‘দুদক’ এর কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
এ সময় জেলার সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার হলে গণশুনানিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করবেন। একই সাথে অভিযুক্তদের বিষয়ে তাৎক্ষণিক তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ গ্রহণ করবেন বলে ৩১ আগস্ট রোববার রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু সাঈদ জানিয়েছেন।
এসময় সমন্বিত জেলা কার্যালয় জামালপুর এর সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান, উপ-সহকারী পরিচালক মোঃ জিহাদুল ইসলাম ও মোঃ আতিউর রহমান উপস্থিত ছিলেন।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধক্ষ জুবায়দুর রহমান সহ অন্যান্য সাংবাদিকদের মধ্যে দেবাশীষ সাহা রায়, মোঃ মেরাজ উদ্দিন, শহিদুল ইসলাম হীরা, তারিকুল ইসলাম, জাহিদুল হক সৌরভ, নাঈম ইসলাম, সুলতান আহমেদ ময়না প্রমুখ বক্তব্য রাখেন।
সাংবাদিকরা এ সময় শেরপুরে বিভিন্ন দুর্নীতিবাজ এবং বিভিন্ন সরকারি দপ্তরে ঘুষ বাণিজ্য, হয়রানি ও অনিয়মের বিষয়ে তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত দুদক কর্মকর্তাদের কাছে আহ্বান জানান।
এদিকে দুদক এর সমন্বিত শেরপুর ও জামালপুর জেলার উপ-পরিচালক আবু সাঈদ বলেন, ৫ আগস্ট এর আগের দুদক এবং ৫ আগস্ট এর পরের দুদক অনেক পার্থক্য রয়েছে। আমরা এখানে দুর্নীতিবাজ, ঘুষখোর ও অনিয়মকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে শেরপুরের বেশ কয়েকজন দুর্নীতিবাজের তদন্ত চলমান রয়েছে তাদের বিষয়ে সর্বশেষ তথ্য খুব শীঘ্রই জানানো হবে। এছাড়া ৮ সেপ্টেম্বর গণশুনানিতে শেরপুরের সাধারণ মানুষ যেন উদ্বুদ্ধ হয় দুর্নীতিবাজদের তথ্য দিতে সে বিষয়ে সাংবাদিকদের প্রচারণার মাধ্যমে সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় শেরপুর ক্লাবের অন্যান্য কর্মকর্তা, সাধারণ সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি