শেরপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল

২৪ এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান স্বৈরাচার পতনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে শেরপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর উপজেলা শাখার আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়।

গণমিছিলটি শহরের ডিসি গেইট থেকে শুরু হয়ে কলেজ মোড়, খরমপুর, তেরাবাজার, শহীদ বুলবুল শহর, গোয়ালপুট্টি, বটতলা হয়ে ডিসি গেইটে গিয়ে মিছিলটি সমাপ্তি হয়। এসময় জামায়াতের গণমিছিলে জনতার ঢল নামে।

এরআগে সংক্ষিপ্ত সমাবেশে সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আতাউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও শেরপুর সদর -১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ( দাঁড়িপাল্লা) প্রতীকের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি হাফেজ জাকারিয়া আব্দুল বাতেন।

সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর শহর জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহ- সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, জামায়াতের রোকন অ্যাডভোকেট মোস্তফা আশেকুজ্জামান বুলবুল সহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি