শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার তারাগড় এলাকায় শহীদ মাহবুব আলমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

পরে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল বিএনপি ও এনসিপি, শহীদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর শহরের কলেজমোড়ে নবনির্মিত শহীদ মাহবুব চত্বর উদ্বোধন করেন জেলা প্রশাসক। জেলা পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শিশু-কিশোরদের স্কেটিং প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি হয়।

সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে শহীদ পরিবারের সম্মিলন অনুষ্ঠিত হয়। সেখানে ১১০ জন শহীদ পরিবারের সদস্য ও আহতদের ফুল দিয়ে বরণ করে ও উপহারসামগ্রী দেওয়া হয়। আলোচনা সভা শেষে ‘জুলাই ৩৬’ শিরোনামে একটি নাটিকা মঞ্চস্থ করা হয়।
এসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, প্রেসক্লাব সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মোঃ মামনুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
দিবসটি উপলক্ষে শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব কার্যালয়ে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন আয়োজিত আজকের কর্মসূচিগুলোয় বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি