শেরপুরে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি: 
শেরপুরের সদর উপজেলার গাজিরখামারে নিখোঁজের একদিন পর হোসেন আলী (১৫) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হোসেন আলী গাজিরখামার ইউনিয়নের চককুমরী গ্রামের আইসক্রিম বিক্রেতা সিরাজ আলী ওরফে বুচার ছেলে।
প্রতক্ষ্যদর্শী ও নিহতের স্বজনের সূত্রে জানা গেছে, গতকাল রোববার আসরের নামাজের পর হোসেন আলী অটোরিকশা নিয়ে ভাড়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে গভীর রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় চিন্তায় পরে পরিবারের সদস্যরা রাতেই খোঁজ করতে থাকেন।
আজ সোমবার বিকেল তিনটার দিকে খরখরিয়া ব্রিজের পাশে রাস্তায় পানিতে পড়ে থাকতে দেখে এক তরুণ চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সংবাদ পেয়ে শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থলে তিনজোড়া জুতাও পাওয়া গেছে। যা সম্ভাব্য হত্যাকারীদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের ধারণা অটোরিকশাটি ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়েছে।
শেরপুর সদর থানার ওসি মো.জুবায়দুল আলম জানান, নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি